Last Updated:
সিসিটিভি ফুটেজ বলছে, রাত ১২ টার পর অভিনেতার বাড়িতে আর কেউ ঢোকেননি৷ পুলিশের সন্দেহ, তার আগেই বাড়িতে ঢুকে পড়েছিল হামলাকারী৷ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে প্রতিনিয়ত।
প্রসঙ্গত বান্দ্রা বহু তারকার ঠিকানা৷ সইফের উপর আক্রমণের চাঞ্চল্যকর ঘটনার জেরে কাঠগড়ায় মুম্বই পুলিশ৷ তাদের বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে৷ অভিনেতার সঙ্গে তার হাতাহাতিও হয়৷ ছুরির আঘাতে আহত অভিনেতার চিকিৎসা চলছে হাসপাতালে৷ এই ঘটনার তদন্ত চলছে৷’’ অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে শর্মিলাপুত্রের দেহে মোট ৬ টি ছুরিকাঘাত আছে৷ সেগুলির মধ্যে দু’টি আঘাত গুরুতর এবং তার মধ্যে একটি শিরদাঁড়ার খুব কাছেই৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে৷
Kolkata,West Bengal
January 16, 2025 1:42 PM IST
Next Article
Saif Ali Khan Attacked: আটক মেঝে পালিশ করতে আসা মিস্ত্রিরা, সইফ-করিনার বাড়িতে থাকা সর্বক্ষণের বাকি ৭ কর্মীরও জেরা চলছে