বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

সন্তানের ডায়েট নিয়ে চিন্তায় আছেন কি ? এই বিশেষ খাবারগুলি তালিকাভুক্ত করুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১২১ সময় দেখুন
সন্তানের ডায়েট নিয়ে চিন্তায় আছেন কি ? এই বিশেষ খাবারগুলি তালিকাভুক্ত করুন


সন্তান যদি ঠিক মতো খাবার না খায় বা প্রয়োজনীয় পুষ্টি না পায় , খুব স্বাভাবিক ভাবেই বাবা মায়েরা দুশ্চিন্তায় ভোগেন। প্রায় প্রতিদিনই এই নিয়ে অশান্তি , লড়াই চলতে থাকে। শিশুরা ধীরে ধীরে বাড়তে থাকে তাই বয়সের চাহিদা অনুযায়ী তাদের ডায়েটে পর্যাপ্ত পরিমানে ভিটামিন এবং খনিজ থাকা উচিত। পুষ্টিকর এবং সুষম খাবার তাদের শক্তির প্রধান উৎস। আজকের ব্যস্ততাময় জীবনধারায় বাবা মায়েদের কাছে খুব কমই সময় থাকে তাদের সন্তানদের জন্য স্বাস্থ্যকর খাবার বানিয়ে দেওয়ার। সময়ের অভাবের জন্য অনেক সময় বাইরের খাবারের ওপর নির্ভর করতে হয়। ফাস্ট ফুড বা বাইরের খাবারে প্রচুর পরিমানে ফ্যাট এবং সুগার কনটেন্ট থাকে যেগুলো বাড়ন্ত শিশুদের জন্য বিভিন্ন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে যেমন স্থূলতা, ডায়াবেটিস আরো অনেক কিছু। তাই আগে থেকেই সাবধান হওয়া দরকার তার ডায়েটের ব্যাপারটা নিয়ে।

নিচে এমন কিছু খাবারের তালিকা দেওয়া হল যা আপনার সন্তানের সার্বিক স্বাস্থ্যের উন্নতি এবং বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়।

ডেয়ারি প্রোডাক্টস :যে কোন ধরণের ডেয়ারি প্রোডাক্টস শিশুদের হাড় , দাঁত এবং নখের বিকাশের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে থাকে। একজন বাড়ন্ত শিশুকে প্রতিদিন এক থেকে দুই গ্লাস অবধি দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। দুধে প্রচুর পরিমানে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যা শিশুর হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে এবং আপনার সন্তানের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে। দুধ তাদের অপছন্দ হলে সেই জায়গায় বাদাম যোগ করে পুডিং কিংবা কাস্টার্ড বানিয়ে তাদের খাওয়াতে পারেন। স্বাস্থ্যকর হাড় এবং মজবুত দাঁতের জন্য অবশ্যই তাদেরকে দই খাওয়ান। ডেয়ারি প্রোডাক্টস আপনার সন্তানের শরীরের শক্তি চাহিদা মেটাতে সাহায্য করে।

ডিম:

বাড়ন্ত শিশুদের জন্য ডিম একটি দারুন খবর। এতে আছে প্রচুর পরিমানে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ফোলেট, জিঙ্ক, আয়রন এবং সেলেনিয়াম যা আপনার শিশুকে তার প্রয়োজনীয় শক্তি প্রদান করে এবং তাকে সারাদিন সক্রিয় রাখে। ডিমে মজুত ভিটামিন বি শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য একটি অপরিহার্য উৎস। আপনি বিভিন্ন উপায়ে ডিম্ বানিয়ে বাচ্চাদের পরিবেশন করুন। সপ্তাহে বেশ কয়েকবার আপনার সন্তানকে স্ক্র্যাম্বলড, ভাজা, সিদ্ধ এবং অমলেট পছন্দের মাংস কিংবা সবজি দিয়ে বানিয়ে খাওয়ান। এতে আছে প্রচুর পরিমানে প্রোটিন যা আপনার বাচ্চার সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।

ওটস:আপনার সন্তানের প্রতিদিনের রুটিনে ওটমিল যোগ করুন। ওটসে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন বি এবং ই, পটাসিয়াম এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি যা আপনার শিশুর মস্তিষ্কের বিকাশ এবং শরীরের কার্যকারিতায় সাহায্য করে। পড়াশুনার ক্ষেত্রে তাদের মনোযোগ বৃদ্ধি করে এবং ওটসে থাকে প্রচুর পরিমানে সলিউবেল এবং ইনসলিউবেল ফাইবার যা শিশুর পেট ভর্তি রাখতে সাহায্য করে। ব্রেকফাস্ট কিংবা ইভনিং সানক্স হিসাবে দুধ , দই এবং ফল মিশিয়ে তাদের ওটমিল সার্ভ করতে পারেন।

ব্রোকলি :শিশুদের অপরিহার্য পুষ্টি এবং সামগ্রিক বিকাশের জন্য ব্রকোলির অবদান অনস্বীকার্য। এতে রয়েছে প্রচুর পরিমানে আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, জিঙ্ক এবং ফলিক অ্যাসিড যা থেকে শরীরে সর্বাধিক পুষ্টি প্রাপ্তি হয়। এটি হল ক্যালসিয়ামের সেরা উদ্ভিজ উৎস যা বাচ্চাদের দৃষ্টিশক্তি বাড়তে এবং কোষকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। অনেক বাচ্চাদের ব্রকোলি অপছন্দ , তাদের আপনি স্যুপ বানিয়ে খাওয়াতে পারেন। সর্বোচ্চ পুষ্টি পেতে এগুলোকে স্যালাডে মিশিয়ে কিংবা হালকা ভাপিয়ে বাটারে অল্প ফ্রাই করে খাওয়াতে পারেন।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Published by:Brototi Nandy

First published:

Tags: Child health, Diet Chart, Health Tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর