মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সবাই কে কাটিয়ে চলে গেল রিফাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬৫ সময় দেখুন
সবাই কে কাটিয়ে চলে গেল রিফাত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার আর নেই। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাফিদ। দুর্ঘটনার পর থেকেই তার অবস্থা ছিল সংকটাপন্ন। লাইফ সাপোর্টে রেখেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।

চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় রাফিদের মাথায় গুরুতর আঘাত লাগে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস এলাকায় ব্যাপক ক্ষতি এবং বাম অংশে রক্তক্ষরণ হয়েছিল। নিউরোসার্জনরা জানিয়েছেন, মস্তিষ্কের একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে নিউরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে চিকিৎসায় সাড়া পাওয়ার সম্ভাবনাও ছিল অত্যন্ত ক্ষীণ।

এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজশাহীর বিনোদপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন রাফিদ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ইউ-টার্ন নেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাফিদ ছিটকে পড়ে সড়কের ডিভাইডারে মাথায় আঘাত পান।

দুর্ঘটনার পর সহপাঠী ও স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রথমে জরুরি বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়ার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরদিন ২৪ সেপ্টেম্বর সকালে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে রাফিদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে রুয়েট প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। ওই দিন দুপুর সোয়া ১টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়।

রাফিদের চিকিৎসার ব্যয় বহনে রুয়েট প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা উদ্যোগী হন। সরাসরি অর্থ সহায়তার পাশাপাশি অনলাইনেও ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। তবে দীর্ঘ পাঁচ দিনের চিকিৎসা ও নানা প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে আর ফেরানো গেল না।

রাফিদ শাহরিয়ার রুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার শিক্ষার্থী আইডি নং ২১০৩০৯৫। তার বাড়ি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায়।

তার মৃত্যুতে রুয়েট ক্যাম্পাসে নেমে এসেছে শোকের আবহ। সহপাঠী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে গভীর বেদনা। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর