বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সবাই জানতেন তিনি রেলের টিকিট পরীক্ষক, লক্ষ্মীকান্তপুর স্টেশনে ইনি আসলে কে? দেখুন ভিডিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪১ সময় দেখুন



শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে এক ভুয়ো টিকিট পরীক্ষককে ধরল আরপিএফ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুপ্রতীক কুমার বন্দ্যোপাধ্যায়৷ তিনি দিল্লির বাসিন্দা৷ গত বেশ কিছু দিন ধরেই টিকিট পরীক্ষক সেজে লক্ষ্মীকান্তপুর স্টেশনে যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন তিনি৷ টিকিট না থাকলে আদায় করছিলেন জরিমানাও৷ যদিও ওই টিকিট পরীক্ষককে দেখে রেলের আসল টিকিট পরীক্ষকদের সন্দেহ হয়৷ কারণ ওই ভুয়ো টিটিই-র বুকের ব্যাজে লেখা ছিল হাওড়া ডিভিশন৷ শিয়ালদহ ডিভিশনের টিকিট পরীক্ষকের জামায় কেন হাওড়া লেখা ব্যাজ থাকবে, তা দেখেই সন্দেহ হয় আসল টিকিট পরীক্ষকদের৷ খবর যায় বারুইপুরের আরপিএফ-এর কাছে৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর