বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১০৬ সময় দেখুন
সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর


আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন আনোয়ার ইব্রাহিম। এর আগে, বহুজাতি ও বহুধর্মের এই দেশটিতে সকলকে অন্তর্ভুক্ত করে একটি সরকারের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। খবর আলজাজিরা।

শুক্রবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন আনোয়ার। এর আগে, গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে রাজার কাছে শপথ গ্রহণ করেন তিনি।

পরে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সংবাদ সম্মেলন করেন আনোয়ার ইব্রাহিম। এ সময় দেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান ৭৫ বছরের এই রাজনীতিবিদ।

আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি বেতন বাড়াবেন না। তার সরকার ‘জাতি বা ধর্ম নির্বিশেষে সকল মালয়েশিয়ান, বিশেষ করে প্রান্তিক এবং দরিদ্রদের অধিকারের নিশ্চয়তা ও সুরক্ষা দেবে।’ একইসঙ্গে সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

গভীর রাতের ওই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা সুশাসন, দুর্নীতিবিরোধী অভিযান, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাধারণ মালয়েশিয়ানদের কল্যাণে কখনই আপস করব না।’

এর আগে, গত শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের পর আনোয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন মালয়েশিয়ার রাজা। নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার না থাকায় প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েন পাকাতান হারাপান।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর