রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ: বাসদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ: বাসদ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সভায় বলা হয়েছে, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। বিরোধী মত-পথকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। নির্বাচন কমিশন, দুদকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ মানবে না।

এ জন্য দ্রুত বর্তমান সরকারের পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

রাজধানীর সেগুনবাগিচায় ভ্যানগার্ড মিলনায়তনে (পঞ্চম তলায়) দুদিনব্যাপী অনুষ্ঠিত ওই সভা আজ সোমবার শেষ হয়েছে। বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান।

সভায় নেতারা বলেন, বর্তমান সরকারের অপশাসনে চাল, ডাল, চিনি, আটা, তেলসহ সকল নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে।

বাণিজ্যমন্ত্রী বলছেন, সিন্ডিকেটকে ধরতে গেলে বাজার অস্থিরতা আরও বাড়বে। অর্থাৎ সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩-এর নামে শ্রমিকদের ধর্মঘট করার অধিকার হরণ করার চক্রান্ত করছে। লুটপাটকারীদের সুবিধার্থে ব্যাংক পরিচালকদের ক্ষমতা ৯ বছরের পরিবর্তে ১২ বছর করেছে।

আবারও সরকার ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রকম ফন্দিফিকির করছে। তার অংশ হিসেবে ইতিমধ্যে আরপিও সংশোধনীর মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করেছে।

সভায় সরকারের পদত্যাগ, তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানিখাতে দুর্নীতি-লুটপাট ও দুঃশাসন বন্ধ এবং অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে আগামী ২০ জুলাই থেকে মাসব্যাপী জেলায় জেলায় কর্মীসভা, সমাবেশ ও মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়।

একই দাবিতে দাবিতে আগামী ২৯ জুলাই দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করা হবে। এ ছাড়া আগামী ৭ নভেম্বর পার্টির ৪৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশব্যাপী জনসভা, সমাবেশ ও লাল পতাকা মিছিলের কর্মসূচি পালিত হবে।

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর