রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সব সুযোগ-সুবিধা নিয়ে কেন সরকারের সমালোচনা?’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১১০ সময় দেখুন
‘সব সুযোগ-সুবিধা নিয়ে কেন সরকারের সমালোচনা?’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সংসদে দাঁড়িয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সরকারকে সমালোচনা করে জিএম কাদেরের সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরে তারা প্রশ্ন রাখেন, বিএনপি সরকারের সমালোচনা করতে পারে। কিন্তু সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কেন সরকারের সমালোচনা করছেন?

রোবাবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘আমি অবাক হয়ে গেলাম। বিরোধীদলীয় উপনেতা বললেন, দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। আমির খসরু (বিএনপি নেতা) সে কথা বললে সহ্য হয়। এ কথা ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বললে সহ্য হয়। জিএম কাদের সাহেব বললেন, দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে, টের পাচ্ছে না কেউ। অর্থাৎ আমাদের অগ্রগতি নজরে পড়ে না। গণতন্ত্র নিয়ে ছবক দিচ্ছে।’

দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে দাবি করে সাবেকমন্ত্রী ফিজার বলেন, ‘যারা দেখতে পায় না, দয়া করে তাদের চোখ অপারেশন করা দরকার। এত মানুষের অপারেশনের ব্যবস্থা তো সরকার করতে পারবে না। আল্লাহর কাছে প্রার্থনা করি এদের চক্ষু, অন্তর খুলে দেন। এরা যেন দেখে ভালো করে। আর যেন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে।’

আমেরিকার সম্প্রতি ভিসা নীতির সমালোচনা করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বন্দুক হাতে সরাসরি মুক্তিযুদ্ধে নেমেছিলাম, দেশটাকে স্বাধীন করেছি। তিন লাখ মা-বোনের সম্ভ্রম ও ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনেছি। তখন কিন্তু আমেরিকা তার বিরোধিতা করেছে। তা না হলে অনেক আগেই দেশ স্বাধীন হয়ে যেত, এত রক্ত ক্ষয় হতো না। তারা সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল। তাদের দেশের জনগণ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিলেও আমেরিকা সরকার কিন্তু স্বীকৃতি দেয়নি।’

আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘আমরা এখানে যারা আছি সবাইকে বুকে হাত দিয়ে বলতে হবে, আসলেই আমরা মূলধারার সঠিক রাজনীতি চাই কি না। নাকি এখানে এসে সুবিধা নিয়ে অন্যদিকে কথা বলি।’

তিনি বলেন, ‘আমরা জানতাম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হয়ে গেছে। এরকম অনেক কিছু তিনি বলেন। তিনি বলেন, সেটা আমরা বুঝি। কিন্তু জিএম কাদের সাহেব যে বলেলেন, সেটি আমরা বুঝি না। কারণ,তার দল শেখ হাসিনার কাছ থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে, এই ধরনের অসত্য ভাষণ দেন। আমি উনাকে মিথ্যাবাদী বলতে চাই না। তিনি হয়তো ভুল করেছেন, কারও কাছ থেকে ভুল শিক্ষা পেয়েছেন।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন- আওয়ামী লীগের আ কা ম সরোয়ার জাহান, আব্দুস সোবহান গোলাপ, এবি তাজুল ইসলাম, বেনজির আহমেদ, নার্গিস সুলতানা, সুলতানা নাদিরা, ডা. সামির উদ্দিন আহমেদ শিমুল ও তামান্না নুসরাত এবং ওয়ার্কার্স পার্টির লুৎফুন্নেসা খান।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর