মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

সমস্ত রেকর্ড ভেঙে চুরমার! শীঘ্রই আসছে রণবীর-দীপিকার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ Ranbir Deepika s Yeh Jawaani Hai Deewani Re Release To Smash Records

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন



Last Updated:

Ranbir-Deepika: পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, পিভিআর আইনক্স এবং সিনেপলিসের মতো দেশের অন্যতম সেরা মাল্টিপ্লেক্স চেইনে ২৫ হাজারেরও বেশি অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছে।

News18

রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন জুটির ভক্তদের জন্য দারুণ সুখবর! বড় পর্দায় ফের আসতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। ২০১১ সালে মুক্তি পেয়েছিল রোম্যান্টিক ধারার এই ছবি। প্রায় চোদ্দ বছর পর এই ছবির রি-রিলিজ ঘিরে হইচই শুরু হয়েছে ভক্তদের মধ্যে। পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, পিভিআর আইনক্স এবং সিনেপলিসের মতো দেশের অন্যতম সেরা মাল্টিপ্লেক্স চেইনে ২৫ হাজারেরও বেশি অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছে। ফলে রণবীর-দীপিকা জুটির রোম্যান্টিক এই ছবি হিন্দি সিনেমার রি-রিলিজের ইতিহাস নতুন করে লিখতে চলেছে।

টিকিট বিক্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, পিভিআর আইনক্সে বিক্রি হয়েছে প্রায় ২০ হাজার টিকিট। অন্য দিকে সিনেপলিসে বিকিয়েছে আরও ৫০০০ টিকিট। যা হিন্দি ছবির রি-রিলিজের অ্যাডভান্স বুকিংয়ের ইতিহাসে একটা নতুন মাইলফলক তৈরি করেছে। ৩ কোটি টাকার ওপেনিং হবে বলেও আশা। দর্শকদের কাছে এই ছবি পাকাপাকি ভাবে কালজয়ী তকমা লাভ করবে।

আরও পড়ুন-হাতে মাত্র ২ দিন…! বুধের রাজকীয় চালে কাঁপবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড! ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, চাকরি-ব্যবসায় টাকার ফোয়ারা, লাগবে জ্যাকপট!

ধর্মা প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে দীপিকা-রণবীরের পাশাপাশি অভিনয় করেছিলেন আদিত্য রয় কাপুর এবং কল্কি কেঁকলাও। তাঁদের অভিনয়ও দর্শকদের মনে এই ছবির স্থান পাকা করেছিল। আসলে সোশ্য়াল মিডিয়ায় নস্ট্যালজিক দর্শকদের জন্য একটি ক্যাম্পেন করা হয়েছিল। সেখান থেকেই এই ছবির কৌশলগত মার্কেটিং করা হয়েছে। যার ফলে পুরনো দর্শকরা তো বটেই, নতুন দর্শকরাও এই ছবির প্রতি আকৃষ্ট হবেন।

আরও পড়ুন-ব্লাড সুগারে সাক্ষাৎ যম…! মহিলাদের জন্য ‘অমৃত’, শিকড় থেকে নির্মূল করবে ডায়াবেটিস! পেটে গেলেই বাপ বাপ বলে পালাবে জটিল রোগ

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির রি-রিলিজকে ঘিরে তৈরি হয়েছে এক উন্মাদনা। আর সবথেকে বড় কথা হল, রি-রিলিজ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে না এই ছবিকে। তবে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’। আর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবি ব্যতিক্রমী ভাবে দুর্ধর্ষ ফলাফল করবে বলে আশা সকলের। নস্ট্যালজিয়া ফ্যাক্টর যদি একবার কাজ করে যায়, তাহলে মনে করা হচ্ছে যে, ২০২৪ সালে ‘তুম্ববাদ’ ছবির রি-রিলিজের রেকর্ডকে পার করে যাবে এই ছবিটি।

প্রসঙ্গত, সোহম শাহের ‘তুম্ববাদ’ ছবির ওপেনিংয়ে আয় হয়েছিল ১.৫ কোটি টাকা। সব মিলিয়ে মোট আয় হয়েছিল ৩৮ কোটি টাকা। তাই সেই ধারা বজায় রেখে ‘তুম্ববাদ’ ছবির পরিসংখ্যান ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ পার করে ফেলতে পারবে কি না, এখন সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Ranbir-Deepika: সমস্ত রেকর্ড ভেঙে চুরমার! শীঘ্রই আসছে রণবীর-দীপিকার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর