তিনি দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য যারা সমালোচনা করেছেন, তাঁরা সময়মতো জবাব পাবেন৷ বুধবার এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ বুধবার স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দুর্গাপুরের একটি মন্দিরে জগন্নাথদেবের স্নানযাত্রায় অংশ নেন দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী৷ প্রাক্তন সাংসদের দাবি, ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে, তাই আমি মন্দিরে যাবো৷ কার মন্দির, কে করেছে, ওই বাছ বিচার আমি করি না৷ দলের আমাকে নিয়ে সমস্যা নেই, কয়েকজনের শুধু আমাকে নিয়ে অসুবিধা আছে৷ তাতে আমার কিছু যায় আসে না৷