বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

সমালোচনা আমাকে শক্তিশালী করে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
সমালোচনা আমাকে শক্তিশালী করে: স্বাস্থ্যমন্ত্রী


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: জাতীয় সংসদে স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বুধবার কড়া সমালোচনা হয়েছে।  বিরোধী দলীয় সংসদ সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।  সব সমালোচনাকে ইতিবাচক হিসেবে নেন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটা আমাকে শক্তিশালী করে। তবে এ সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিলের ওপর বিরোধীদলীয় সংসদ সদস্যদের জনমত যাচাইয়ের আলোচনার পর দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সমালোচনার মুখে জাহিদ মালেক সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক কাজ আপনারা বুঝতে পারেন না।

সংসদ সদস্যদের বিভিন্ন সমালোচনার জবাব দিতে উঠে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের ধন্যবাদ।‌  ওনারা বেশ এনার্জি দিয়ে চালিয়ে যাচ্ছেন।  চালিয়ে যান, আমিও চালিয়ে যাব আপনাদের সঙ্গে।  কাজেই কোনো অসুবিধা হবে না।  আপনারা দোষত্রুটি খুঁজে পাবেনই।  সমুদ্রের মধ্যে দুই বালতি ময়লা ফেললে সমুদ্র নষ্ট হয়ে যাবে না, পানি নষ্ট হয়ে যাবে না।

বিএনপি দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে আমরা কী করেছি স্বাস্থ্যখাতে আর আপনারা কী করেছেন- এ বিষয়টি একটু তুলে ধরতে চাই জনগণের সামনে।

এ সময় বর্তমান সরকারের স্বাস্থ্যখাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা জানি আপনারা কী বলতে পারেন। তাই আজকে প্রস্তুত হয়ে এসেছি। সারাদিন লাগবে। কমিউনিটি ক্লিনিক ১৪ হাজার ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ৩০ রকমের ওষুধ ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছিলেন।  স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল।  আপনারা এসে ওটাকে বন্ধ করে দিয়েছিলেন।  এটা হলো স্বাস্থ্যসেবায় আপনাদের ব্যবস্থা।

স্বাস্থ্যসেবায় উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা তুলে ধরেন মন্ত্রী বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, আপনাদের সময় কী হয়েছে আমরা জানি না।  আপনাদের সময় দুর্নীতির কারণে মানুষ মারা গেছে, গুলি করে মানুষ হত্যা করা হয়েছে।  বাংলাদেশে আমরা তো উন্নয়ন করে পুরস্কার পেয়েছি। আর আপনারা পুরস্কার পেয়েছেন ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom