মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

সরকারি নির্মাণ বা বাড়ি তৈরি, নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষা হবে পরীক্ষাগারে Panchayat has set up a laboratory to test the quality of construction materials

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১২ সময় দেখুন


Last Updated:

West Bengal news: প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মুখে বারংবার উঠে আসতে শোনা গিয়েছে উন্নয়নের কাজে রাজ্যের পঞ্চায়েতগুলির খামতি ও অসঙ্গতির প্রসঙ্গ।

X

অত্যাধুনিক

অত্যাধুনিক পরীক্ষাগার 

উত্তর ২৪ পরগনা: প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মুখে বারংবার উঠে আসতে শোনা গিয়েছে উন্নয়নের কাজে রাজ্যের পঞ্চায়েতগুলির খামতি ও অসঙ্গতির প্রসঙ্গ। যার জেরে সরকারি টাকা খরচ হলেও অনেক ক্ষেত্রে কাজের মান নিয়ে দেখা দেয় প্রশ্ন।

আরও পড়ুন: বালোচ যোদ্ধার হাতে মৃত্যু ১৫০ জনের? এখনও বন্দি ১৮২ পাকিস্তানি সেনা! ট্রেন অপহরণে বিস্ফোরক দাবি

এবার জেলায় এই সর্বপ্রথম বনগাঁ মহকুমায় সিন্দ্রিণী গ্রাম পঞ্চায়েতের তরফে সরকারি নির্মাণের ক্ষেত্রে গুণগত মান পরীক্ষার জন্য চালু করা হল অত্যাধুনিক ল্যাবরেটরি। এবার থেকে ব্লক স্তরে যেকোনো সরকারি নির্মাণের ক্ষেত্রে যাচাই করতে হবে নির্মাণ সামগ্রীর গুণগতমান। এদিন সিন্দ্রিণী গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল প্রায় ৭ লক্ষ টাকা ব্যয় এই অত্যাধুনিক ল্যাবরেটরির।

২০২২-২৩ অর্থ বর্ষের টাকা থেকেই এই ল্যাবরেটরি করা হয়েছে বলেই জানান বর্তমান প্রধান শম্পা মন্ডল। প্রাক্তন প্রধান ও বর্তমান উপপ্রধান সৌমেন ঘোষ এর সময়কালে দেওয়া প্রস্তাবে অবশেষে সিলমোহর পড়ে। এই ল্যাবরেটরি আগামী দিনে সরকারি নির্মাণের কাজের ক্ষেত্রে গুণগত মান পরীক্ষার ফলে রাস্তা, সরকারি ভবন, নালা নির্মাণে ব্যবহৃত বালি, পাথর, সিমেন্ট, ইট, লোহা, পিচ প্রভৃতির মান যাচাই করা হবে।

আরও পড়ুন: ঢুকতে দিচ্ছিল না ভারত, চিকিৎসার জন্য বাংলাদেশকে আশা দেখাল প্রতিবেশি দেশ! একসঙ্গে গেলেন বহু রোগী

গ্রাম পঞ্চায়েতের তরফে এই সিভিল মেটেরিয়াল টেস্ট ল্যাবরেটরি যাতে আগামী দিনে বনগাঁ মহকুমা সহ জেলার অন্যত্র চালু করা যায় সে বিষয়েও বিশেষ ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানান বনগাঁ মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস। শুধু সরকারি নির্মাণের ক্ষেত্রেই নয়, এলাকার মানুষজনও ব্যক্তিগত বাড়ি বানানোর ক্ষেত্রেও প্রয়োজনে নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষা করে নিতে পারবেন পঞ্চায়েতের এই ল্যাবরেটরি থেকেই। তাই আর শখের বাড়ি বানানোর ক্ষেত্রে থাকবে না ঠকার ভয়। নিত্য প্রয়োজনে সাধারণ মানুষের ব্যবহারের সরকারি নির্মাণও এবার হবে পাকাপোক্ত।

Next Article

Technical Education: উচ্চ মাধ্যমিকের পর কারিগরী শিক্ষা! আটিআই-র ফিটার কোর্সে বাড়ছে কাজের সুযোগ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর