বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

‘সরকারের উন্নয়নের সাথে তৃণমৃল পর্যায়ে মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
‘সরকারের উন্নয়নের সাথে তৃণমৃল পর্যায়ে মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে’


মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::

রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, সরকারের উন্নয়নের সাথে তৃণমুল পর্যায়ে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি বলে, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সহ রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। এসব উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরতে স্থানীয় সরকার এর ভুমিকা অনেক গুরুত্বপূর্ণ। এইজন্য বর্তমান সরকার স্থানীয় সরকারের সাথে তৃণমুল মানুষের যোগাযোগ ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে দেশব্যাপী স্থানীয় মেলার আয়োজন করেছে।

তিনি রোববার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিনদিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ¦

আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে রেলপথমন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, কৃষি অধিদপ্তর, মৎস্য ও সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন স্টল স্থান পেয়েছে।

সব শেষে রেলপথমন্ত্রী মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর