শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৭১ সময় দেখুন
সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের


ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করা বর্তমান সরকারের পদক্ষেপগুলো দেখে দেশবাসীকে বিচার করতে হবে। কোনো ধরনের বিভ্রান্তিকর উসকানি বা অপপ্রচারে কান না দিয়ে দেশের উন্নয়ন ও সার্বিক কল্যাণে গৃহীত কার্যক্রমগুলো বাস্তবায়নে জনগণকে ধৈর্য ধারণ করতে হবে।

বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে চিফ হুইপ বলেন, বিগত সরকারের আমলে এই খাতটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষকে আজ বিদ্যুৎ সংকটে ভুগতে হচ্ছে। এই সংকট মোকাবিলায় কাজ চলছে এবং এই বিভ্রাট নিয়ে যারা ভিন্ন ধরনের পরিস্থিতি ও ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক বাজারে একাধিক দেশের ওপর প্রভাব পড়ার পরেও সরকার দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করে জনগণের পাশে থেকেছে।

জাতীয় কবির আদর্শ স্মরণ করে তিনি বলেন, অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে নজরুলের লেখনি যুগের পর যুগ মানুষকে প্রেরণা জুগিয়েছে। কবির আদর্শ ও চেতনা কেবল আনুষ্ঠানিক স্মরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে তা চর্চা করতে হবে।

দেশের বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সংকট উত্তরণে সরকারের প্রচেষ্টা সফল করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর