রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সরকার দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ২ সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
‘সরকার দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ২ সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ যখন রাজপথ কাঁপিয়ে তুলছে, তখন অবৈধ শাসকগোষ্ঠী দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে শফিক রেহমান ও মাহমুদুর রহমানের মতো শীর্ষ দুই সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাজা দেওয়ার ঘটনায় এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বর্তমান প্রতিহিংসা পরায়ণ, স্বেচ্ছাচারী ও কর্তৃত্ববাদী সরকার কর্তৃক ভিন্ন মতের মানুষদের নামে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলায় কারাদণ্ড প্রদানের ধারাবাহিকতায় আজ সিনিয়র সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের মামলা একটি অলিক কাহিনী। যারা ১/১১ এর বিরুদ্ধে কথা বলে, গণতন্ত্রের পক্ষে কথা বলে, বর্তমান শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলে, তাদেরকেই আওয়ামী সরকার টার্গেট করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পাদকদের মধ্যে অন্যতম শফিক রেহমানের যায়যায় দিন পত্রিকাটি তরুণ সমাজে অত্যন্ত সমাদৃত। মাহমুদুর রহমান গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় সৈনিক। এই দুই খ্যাতিমান সম্পাদককে মিথ্যা ও সাজানো মামলায় দেওয়া ফরমায়েশি রায়ে প্রমাণ হয় যে, বর্তমান ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে।’

তিনি বলেন, ‘জনগণ এই ফরমায়েশি রায়কে প্রত্যাখান করেছে। এ ধরনের সাজা প্রদানের ঘটনা অবৈধ আওয়ামী সরকারের গভীর নীল নকশারই অংশ। আদালতকে নিয়ন্ত্রণ করে আওয়ামী অবৈধ সরকার স্বীয় উদ্দেশ্য বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। তবে আওয়ামী সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণ এখন দৃঢ় সংকল্প নিয়ে রাজপথে নেমে এসেছে। যত চক্রান্ত ও ষড়যন্ত্র করা হোক না কেন, জনগণ আর ভোটারবিহীন তামাশার নির্বাচন করতে দেবে না। আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে জনগণ।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর