শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সরকার হিংস্ররূপ ধারণ করছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
সরকার হিংস্ররূপ ধারণ করছে: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার হিংস্র থেকে হিংস্ররূপ ধারণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। চাঁপাই নবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে মামলা দায়ের, আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক কয়েক দফায় তার নিজ বাড়ি ও শ্বশুরবাড়িতে তল্লাশির অভিযোগে মির্জা ফখরুল এ বিবৃতি দেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের চলমান দুর্বিষহ অবস্থায় বর্তমান শাসকগোষ্ঠী মানুষের দুর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে নিজেদের ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিমরোলার অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে তাদের মনোবল ভেঙে দিতে সরকার দিনের পর দিন হিংস্র থেকে আরও হিংস্ররূপ ধারণ করছে। বিএনপি নেতাকর্মীদেরকে বিনাকারণে নানান কায়দায় শায়েস্তা করা যেন ফ্যাসিবাদী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।’

‘ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘস্থায়ী করতে সরকারের পৃষ্ঠপোষকতায় আইন-শৃঙ্খলা বাহিনী বিরোধী দল দমনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে মরিয়া হয়ে উঠেছে। তারই শিকার হন শহিদুল হক হায়দারী’- বলেন বিএনপির মহাসচিব।

বিবৃতিতে শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকে ও তার পরিবারের সদস্যদের ‘নাজেহাল’ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। সেই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহার ও মুক্তির জোর দাবি জানান।

সারাবাংলা/এজেড/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর