সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

সাপাহারে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪৬ সময় দেখুন
সাপাহারে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁ প্র‌তি‌নি‌ধি : স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, নতুন ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এবং স্থানীয় পর্য্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌছে দেবার লক্ষে সাপাহারে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মাঝে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে ও সাপাহার উপজেলা প্রশাসনের সার্বিক বাস্তবায়নে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। তিনি স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকান্ড সঠিকভাবে পালন করার আহবান জানিয়ে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা, আইনশৃংখলা, মাদক, বাল্যবিবাহ, নারীনির্যাতন ইত্যাদী বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন।
এসময় উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক ও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, পল্লী উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কৌশলী খাদিজা আক্তার সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ ।৩,৪,৫ এপ্রিল তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার সকল (৬) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর