সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা Kangana Ranaut Mocks Taapsee Pannu’s Background And Rented Apartment: ‘My Parents Hail From Zamindar Family’ | Bollywood News Pujara backs Padikkal at No. 3, says Sai Sudharsan must remain in India’s Test plans | Cricket News ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন 

সাপাহারে গৃহহীনদের ঘর হস্তান্তর পূর্ববতী সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
সাপাহারে গৃহহীনদের ঘর হস্তান্তর পূর্ববতী সংবাদ সম্মেলন

নয়ন বাবু, নওগাঁ : “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পূনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসুচী চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে ২য় ধাপে ৬০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উদ্বোধন পূর্ববর্তী সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন (নয়ন)। নির্বাহী অফিসরের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৮ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন (নয়ন)।
তিনি বলেন, আগামী ২০ জুন রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলি হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষনা করবেন।

ইউএনও আরো বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এই উপজেলায় প্রথম ধাপে ১২০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছিল।
চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে ৬০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর একই আদলে নির্মাণ করা হচ্ছে। যেখান ২ টি শয়ন কক্ষ, ১ টি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর