মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাপাহারে ভিডিও কনফারেন্সে মডেল মসজিদ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
সাপাহারে ভিডিও কনফারেন্সে মডেল মসজিদ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহার ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা মডেল মসজিদ-এর শুভ উদ্বোধন করেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নব নির্মিত মডেল মসজিদ প্রাঙ্গনে উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজেবক আলহাজ্ব নুরল হক মাষ্টার।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার
সহ সূধীজন ও বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর