রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘সামনে পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ২১:৪৭

এনসিপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সামনে পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের পার্টি ঘোষণার পরই পবিত্র রমজান মাস শুরু হওয়ায় সাংগঠনিক কার্যক্রম সেভাবে গতি পায়নি। সামনে পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।’

তিনি বলেন, ‘এবারের ঈদ কয়েকটি দিক থেকে আলাদা। প্রথমত স্বৈরাচারমুক্ত প্রথম ঈদ পালন করছেন দেশবাসী। আশা করছি এই সম্প্রীতি সারাবছর বহাল থাকবে। অনেক শহিদ পরিবার তাদের সদস্যদের ছাড়া ঈদ পালন করছে, যা তাদের জন্য খুব কষ্টের। আমরা সেই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘এই ঈদ রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। আমরা তিনটি এজেন্ডা- বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন নিয়ে এগোচ্ছি। দোষীদের বিচার নিশ্চিত করা এর মধ্যে প্রধান। আগামীতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আমরা সারাদেশ সফর করব এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করব। আমাদের যে তিনটি এজেন্ডা সেটি বাস্তবায়নে জনমত তৈরি করব।’

নাহিদ বলেন, ‘ঈদের আনন্দের পাশাপাশি আমাদের জন্য দুঃখ বেদনার বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ ও আহত হয়েছিলেন সেই পরিবারগুলো অনেক কষ্টের মধ্য দিয়ে ঈদ পালন করেছে। কয়েকশ’ পরিবার তাদের পরিবারের সদস্য ছাড়া প্রথম ঈদ পালন করেছে। এনসিপির পক্ষ থেকে আমরা সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শুধু ঈদের দিন নয় সামনের প্রতিটা দিনই শহিদ পরিবারদের পাশে থাকতে চায় এনসিপি।’

জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে কার্যকর করার দাবি জানিয়ে সাবেক এই তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের এই সময়ের অন্যতম এজেন্ডা বিচার, সংস্কার ও গণপরিষধ নির্বাচন। তার মধ্যে আমরা বিচারটাকে গুরুত্বপূর্ণ মনে করছি কারণ যদি ন্যায়বিচার না হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে না। এতে মানুষ নিজেইন আইন হাতে তুলে নিতে উদ্বুদ্ধ হবে।’

সবাইকে এনসিপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জনিয়ে সবার সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি
কার্যক্রম
গতিশীল
নাহিদ ইসলাম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর