বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সালমান রুশদীর ওপর হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
সালমান রুশদীর ওপর হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লেখক সালমান রুশদীর ওপর হামলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেখানে এক অনুষ্ঠানে মঞ্চে তার ওপর এই হামলা চালানো হয়।

খবরে বলা হচ্ছে, সালমান রুশদীকে যখন শিটোকোয়া ইনস্টিটিউশনে একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখন একজন লোক মঞ্চে উঠে এই হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা এক ব্যক্তিকে দৌড়ে মঞ্চের দিকে যেতে দেখেন, এবং সালমান রুশদীকে পরিচয় করিয়ে দেয়ার সময় তিনি তাকে হয় ঘুষি মারেন, নয়তো ছুরিকাঘাত করেন।

অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, এ সময় কিছু দর্শক দ্রুত মঞ্চের দিকে ছুটে যাচ্ছেন।

সেখানে উপস্থিত লোকজন হামলাকারীকে থামাতে সক্ষম হয়েছেন বলে জানা যাচ্ছে।

সালমান রুশদীর অবস্থা কী, তার বোঝা যাচ্ছে না।

‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকে লেখক সালমান রুশদী অব্যাহতভাবে মৃত্যু হুমকির মুখে আছেন।

অনেক মুসলিম এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন। খবর: বিবিসি।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর