বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১১৬ সময় দেখুন
সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক অ্যানি এরনাক্স। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে ১১৯তম নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে।

বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন সাহিত্যের এই নোবেলজয়ী।

গত বছর ভাগ্যাহত শরণার্থীদের জীবনের দুঃখ-দুর্দশা আর তাদের জীবনে ঔপনিবেশিকতার প্রভাব নিজের লেখনীতে দ্ব্যর্থহীনভাবে ফুটিয়ে তুলে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহ।

এর আগে বুধবার (৫ অক্টোবর) এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যারোলিন আর বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস নামের তিন বিজ্ঞানী।

মঙ্গলবার (৪ অক্টোবর) বেল ইনিকোয়ালিটিস ও পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার তিন বিজ্ঞানী।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর