রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সিঙ্গাপুরে ফখরুল-পিটার হাসের সঙ্গে দেখা হয়নি: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১৮ সময় দেখুন


ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে অবস্থানের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমি হাসপাতালে ছিলাম। শুনেছি আমার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও দেশটিতে অবস্থান করেছিলেন। আমার সঙ্গে কারোই দেখা হয়নি। দেখা করারও কোনো সুযোগও ছিল না।

রোববার (১০ মার্চ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, শনিবার (৯ মার্চ) তিনি সিঙ্গাপুর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরেন।

বিএনপি তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে দিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্র চলমান রেখেছে, এ বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য জানতে চাইলে ওয়াদুল কাদের বলেন, সমমনারা যদি কোনো অপকর্ম করে, সন্ত্রাস করে—তার সঙ্গে বিএনপির যোগসূত্র নেই—এটা মনে করার কোনো কারণ নেই। কারণ, বিএনপি সন্ত্রাসী দল হিসেবে শুধু আমাদের দেশেই নয়, কানাডার ফেডারেল কোর্টেও অন্তত তিনবার চিহ্নিত হয়েছে। কাজেই সন্ত্রাস যেখানে আছে বিএনপিও আছে সেখানে।

মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপি মহলে একটি গুঞ্জন আছে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন দুঃখে? আমি জানতে চাই, মামা বাড়ির আবদার?

তিন বলেন, যতদিন শেখ হাসিনার হাতে বাংলাদেশ আছে বাংলাদেশ পথ হারাবে না সেটাই হলো বাস্তবতা। তিনি বাংলাদেশের রিয়ালিটি বোঝেন মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝেন, যেটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে। রিয়ালিটির সঙ্গে তাদের কোনো বাস্তবতা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খানসহ অন্যরা।

The post সিঙ্গাপুরে ফখরুল-পিটার হাসের সঙ্গে দেখা হয়নি: ওবায়দুল কাদের appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর