বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সিরিয়ায় আর্টিলারি হামলা: মৃত্যু বেড়ে ১৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
সিরিয়ায় আর্টিলারি হামলা: মৃত্যু বেড়ে ১৮


আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় একটি হাসপাতাল এবং আবাসিক এলাকায় আর্টিলারি হামলায় এখন পর্যন্ত অন্তত শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় আফরিন শহরে ওই হামলা চলে। খবর এএফপি।

শনিবার (১২ জুন) আফরিন শহরে দুই দফা আর্টিলারি হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলা চলে একটি আবাসিক এলাকায়। দ্বিতীয় আর্টিলারি হামলা হয় একটি হাসপাতালে। হাসপাতালে হামলায় এক চিকিৎসক, তিন হাসপাতাল কর্মী, দুই নারী এবং দুই শিশুর মৃত্যু হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আল শিফা নামক হাসপাতালে আর্টিলারির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এক বিবৃতিতে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, হামলায় মৃতদের মধ্যে অধিকাংশই হাসপাতালের। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই অঞ্চলে কর্মরত তুরস্কের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সিরিয়ার কুর্দিশ মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজি এ হামলা চালিয়েছে। ওই হামলার জবাবে সিরিয়ার মারাত আল নুমান নামক অঞ্চলে কুর্দি মিলিশিয়াদের ঘাঁটিতে পাল্টা আর্টিলারি হামলা চালিয়েছে তুরস্ক।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর