শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সীমানা খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
সীমানা খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১


চুয়াডাঙ্গা: সদর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার সীমানা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আসমাউল হোসেন (১৭) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের গোলাপখালী প্রতিবন্ধী স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসমাউল দর্শনা করিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে দর্শনা ডিএস ফাজিল মাদরাসার একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এদিন আসমাউল হোসেন তার দুই বন্ধু একই এলাকার সোনা মিয়ার ছেলে রূপম হোসেন (১৭) ও আমির হোসেনের ছেলে নয়নকে (২১) সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে চেপে কার্পারাডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে গোলাপখালী প্রতিবন্ধী স্কুলের সামনে পৌঁছলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার সীমানা খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিন জন আহত হন।

ওসি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আসমাউল হোসেন মারা যায়। দুর্ঘটনায় আহত নয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও রূপমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় নিহত আসমাউলের লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছে তার পরিবারের সদস্যরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর