বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সুদানে ‘অস্ত্রবিরতিতেও’ চলছে লড়াই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
সুদানে ‘অস্ত্রবিরতিতেও’ চলছে লড়াই


আন্তর্জাতিক ডেস্ক

সুদানে ক্ষমতার লড়াই গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। অস্ত্রবিরতি সত্ত্বেও দুই পক্ষই ভারী অস্ত্রের ব্যবহার করছে।। শনিবার (২৯ এপ্রিল) রাজধানী খারতুমে বিমান হামলা, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ও আর্টিলারির শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন।

গত ১৫ সুদানের রাজধানীতে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই শুরু হয় দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফ-এর। সুদানের সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক বাহিনীর নেতৃত্বে জেনারেল মোহাম্মদ দাগালো।

সংঘর্ষে কমপক্ষে ৫১২ জন সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪২০০। তবে জাতিসংঘ মনে করছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

দুই সামরিক শক্তির সংঘর্ষে সুদান ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যে প্রায় ৭৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

রণক্ষেত্র সুদানজুড়ে চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে। যুদ্ধদুর্গতদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর রাস্তা নির্বিঘ্ন করতে শুক্রবার ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তবে তাতে লড়াই থামেনি। দুই পক্ষেই সহিংসতার জন্য একে অপরকে দায়ী করছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর