মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২০০ সময় দেখুন
সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে দুটি ডিঙি নৌকাসহ সাত জেলেকে আটক করেছে বন বিভাগ। গতকাল রোববার সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে দিনভর এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্রের তালতলি খাল এলাকায়। সেখান থেকে কাঁকড়া ধরার একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। এ সময় ৫৭টি আটুন (কাঁকড়া ধরার ফাঁদ) ও ৩টি ড্রাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দ্বিতীয় অভিযানটি হয় কদমতলা স্টেশনের ফিরিঙ্গি খালের অভয়ারণ্য অংশে। সেখান থেকে মাছ ধরার একটি ডিঙি নৌকাসহ সাতজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩০০ ফুট ফাঁস জাল, ১৫০ কেজি মাছ, ৯টি পানির ড্রাম, কর্কশিট, হাইল, দাঁড়, বৈঠা, হুক ও কুড়াল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মোহাম্মদ তৈয়ব আলী (৫৫), শাহাবাজ আলী (৫২), আইয়ুব আলী গাইন (৫৫), ওয়াহিদুল ইসলাম (৫৪), ছালাম গাইন (৫৬), আব্দুর রউফ (৪০) ও মো. আলিম (৩৮)। তাঁদের সবার বাড়ি শ্যামনগর উপজেলার পাশ্চিম পাশ্চেমারী এলাকায়।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনের অভয়ারণ্য এলাকাগুলো মাছের প্রজনন ও বংশবিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব এলাকায় অবৈধভাবে মাছ আহরণ করা হলে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি সুন্দরবনের সামগ্রিক জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকায় অবৈধ মাছ আহরণ বন্ধে বন বিভাগের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি, অভয়ারণ্য আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বন বিভাগের পাশাপাশি জেলে, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর