বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

সুস্থ চলচ্চিত্রের বিকাশের দাবিতে সাইকেল র‌্যালি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
সুস্থ চলচ্চিত্রের বিকাশের দাবিতে সাইকেল র‌্যালি


ডেস্ক রিপোর্ট::  সুস্থ চলচ্চিত্রের বিকাশ, নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা সচেতনতা অব্যাহত রাখার দাবিতে শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে ৬৪ জেলার সাইক্লিস্টদের নিয়ে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় জাদুঘর প্রাঙ্গণে ‘শোক হোক শক্তিতে, শোক হোক জাগরণে’— স্লোগানকে সামনে রেখে এ সাইকেল সচেতনতা যাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়।

হৃদি হকের চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি উপলক্ষ্যে সাইকেল সচেতনতা যাত্রার আয়োজন করে বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট।

এ যাত্রার নেতৃত্বে ছিলেন ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী মো. আমিনুল ইসলাম টুববুস।

তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এতে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী সানজিদা প্রিতি, লিটু আনাম, সাজু খাদেম ও চলচ্চিত্র পরিচালক হৃদি হকসহ দেশবরেণ্য নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর