ফল থেকে শাক সবজি এমনকি মাছ। বাজার থেকে তুলে এনে শুধু জল দিয়ে ধুয়ে নিলেই কি যথেষ্ট? বাজারে গেলেই সাজিয়ে রাখা ফল ফলাদি থলে ভরে নিয়ে এলেও অনেকেই খেয়াল রাখেন না যে এইসব পুষ্টিকর, ভিটামিন সমৃদ্ধ মরশুমি ফলেও রয়েছে বিষ। কারণ অনেক অসাধু ব্যবসায়ীরাই নিজেদের লাভের জন্য ফরমালিনমুক্ত ফল বলেই এগুলি বিক্রি করে থাকেন।