শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯

সেনা প্রত্যাহার নিয়ে অনুতাপ নেই: বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
সেনা প্রত্যাহার নিয়ে অনুতাপ নেই: বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানজুড়ে তালেবান বিদ্রোহীদের উত্থান চলছে। এমতাবস্থায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

মঙ্গলবার (১০ আগস্ট) হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি।

এছাড়াও, তালেনবান বিদ্রোহীদের দমন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আফগান নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহাবান জানিয়েছেন বাইডেন।

এদিকে, আফগানিস্তানের ৩৪ প্রাদেশিক রাজধানীর মধ্যে ৯টি এখন তালেবানের দখলে এবং আরও কয়েকটি দখলের হুমকি  দিয়ে রেখেছে। মার্কিন সেনাবাহিনীর বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ৯০ দিনের মধ্যেই রাজধানী কাবুল তালেবানের দখলে চলে যাবে।

এর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। সর্বশেষ জুলাই মাসে বাগরাম সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে সেখান থেকে বিদেশি সৈন্যদের বেশিরভাগই বিদায় নিয়েছে।

এ ব্যাপারে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতিতে অটল আছে। তার অংশ হিসেবে, দেশটির বিমান বাহিনীকে সহায়তা, আফগান সেনাবাহিনীর বেতন ভাতার ব্যবস্থা এবং সামরিক বাহিনীর জন্য খাদ্যসহ অন্যান্য সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর