বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সোমালিয়ায় ফের মার্কিন সৈন্য মোতায়েন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
সোমালিয়ায় ফের মার্কিন সৈন্য মোতায়েন


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আল-শাবাব জঙ্গি গ্রুপকে মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে সোমালিয়ায় ফের মার্কিন সৈন্য মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সোমবার (১৬ মে) আমেরিকার এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের এ কথা জানান।

এএফপির খবরে বলা হয়, এ পদক্ষেপ বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের একেবারে বিপরীত। তিনি ২০২০ সালের শেষের দিকে পূর্ব আফ্রিকার এ দেশ থেকে প্রায় সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেন।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, বাইডেন সোমালিয়ায় স্বল্প পরিসরে ফের মার্কিন সৈন্য মোতায়েনের নির্দেশ দেওয়ার ব্যাপারে পূর্ব আফ্রিকায় মার্কিন বাহিনীর পুনঃঅবস্থানের ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগের আবেদনের অনুমোদন দিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, এক্ষেত্রে ৫শ’র কম সৈন্য মোতায়েন করা হবে। যত দ্রুত সম্ভব এ নির্দেশ কার্যকর করা হবে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর