বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সৌদি আরবগামী এয়ারলাইন্সগুলোকে বেবিচকের জরুরী নির্দেশনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২২৬ সময় দেখুন
সৌদি আরবগামী এয়ারলাইন্সগুলোকে বেবিচকের জরুরী নির্দেশনা



ঢাকা: সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী বা ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইন্সকে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ-এর সই করা এক চিঠিতে জানানো হয়, এয়ারলাইন্সগুলোকে অবিলম্বে এসএমএস, টেলিফোন কল, ই-মেইল, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্লাইট বিলম্ব, বাতিল বা সময়সূচি পরিবর্তনের তথ্য প্রভাবিত যাত্রীদের জানাতে হবে। ফ্লাইট নিশ্চিতকরণ ছাড়া যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ভিসা মেয়াদ বৃদ্ধি বা অন্যান্য ইমিগ্রেশন সহায়তার প্রয়োজন হলে এয়ারলাইন্সগুলোকে ঢাকার সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। পাশাপাশি নোটিশ না পাওয়া বা পরিস্থিতির বিষয়ে অবগত না থাকায় বিমানবন্দরে উপস্থিত হওয়া ক্ষতিগ্রস্ত যাত্রীদের বসার ব্যবস্থা, পানীয় জল, খাবার ও প্রয়োজনীয় সহায়তা প্রদান নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে প্রবীণ, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের বিশেষ নজর দেয়ার তাগিদ দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি এয়ারলাইন্সকে জরুরি ভিত্তিতে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও প্রয়োজনীয় কর্মী নিযুক্ত করে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। সব এয়ারলাইন্সকে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাত্রীদের নিরাপত্তা, কল্যাণ ও যোগাযোগ সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে বেবিচক।

The post সৌদি আরবগামী এয়ারলাইন্সগুলোকে বেবিচকের জরুরী নির্দেশনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর