বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
KWK 9: Shanaya Kapoor Reveals Sanjay Kapoor’s ‘Favourite Topic’ To Discuss With Guys She Introduces Him To | Bollywood News ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ

‘স্কুলছাত্রীদের বিষ প্রয়োগ ক্ষমার অযোগ্য অপরাধ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
‘স্কুলছাত্রীদের বিষ প্রয়োগ ক্ষমার অযোগ্য অপরাধ’


আন্তর্জাতিক ডেস্ক

ইরানে স্কুলছাত্রীদের বিষ প্রয়োগের ঘটনায় প্রথমবারের মতো মুখ খুললেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এটিকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, এই অপরাধের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

মেয়েদের শিক্ষায় ব্যাঘাত সৃষ্টির লক্ষ্যে স্কুলে সন্দেহভাজন একের পর এক গ্যাস হামলা এবং এর জেরে জনগণের মধ্যে সৃষ্ট ক্ষোভের মধ্যেই এই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ এই নেতা।

সোমবার (৬ মার্চ) দেশটির একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের বিষক্রিয়ার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা। যদি এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে ক্ষমার অযোগ্য এই অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া উচিত।

ইরানে বর্তমানে আলোচিত ইস্যু মেয়েদের স্কুলে বিষপ্রয়োগ। এরই মধ্যে দেশটিতে শত শত শিক্ষর্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত নভেম্বর থেকে ইরানের স্কুলগুলোতে বিষপ্রয়োগজনিত হামলা শুরু হয়। এখন পর্যন্ত চারটি শহরের ৩০টির বেশি স্কুলে এই হামলা চালানো হয়েছে। ফলে অনেক অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলেছে, বিষাক্ত গ্যাস হামলার পর গত বছরের নভেম্বর থেকে এক হাজারেরও বেশি মেয়ে শিক্ষার্থী বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। ইরান সরকার ধারণা করছে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়ার জন্যই দুর্বৃত্তরা দেশজুড়ে বিষাক্ত গ্যাস হামলা চালাচ্ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রীসহ দেশটির কয়েকজন রাজনীতিবিদেরা বলেছেন, নারী শিক্ষাবিরোধী গোষ্ঠীগুলোই এর সঙ্গে জড়িত থাকতে পারে।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর