মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ সময় দেখুন


স্পেশাল করেসপডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২৩:০০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২৩:২৩


ঢাকা: ‘আদিবাসী’দের ওপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সকল বিবেকবান মানুষকে তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বাদ দেওয়া গ্রাফিতি পুনরায় পাঠ্যপুস্তকে সংযুক্ত করতে হবে। এর পাশাপাশি অবিলম্বে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে বলে দলটি জানান।

বুধবার (১৫ জানুয়ারি) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতারা রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলা করে গুরুতর আহত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য সরকারের নিকট জোর দাবিও জানান।

নেতারা বলেন, ‘নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত জুলাই গণঅভ্যুত্থানের একটি গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে ‘আদিবাসী’ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বর্বর হামলা চালায় ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক সংগঠন। এতে বেশ কয়েকজন ‘আদিবাসী’ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ‘আদিবাসী’ শিক্ষার্থীদের আজকের কর্মসূচি প্রতিহত করতে তারা একই সময়ে পালটা কর্মসূচি ঘোষণা করে। হামলায় বেশ কয়েকজন ‘আদিবাসী’ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

আদিবাসী
সিপিবি
স্টুডেন্টস ফর সভারেন্টি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom