রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গেছেন খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৯৬ সময় দেখুন
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গেছেন খালেদা জিয়া


ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার (১৫ অক্টোবর) রাতে এভার কেয়ার হাসপাতালে গেছেন। তিনি রাত ১১টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, “ম্যাডাম (খালেদা জিয়া) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভার কেয়ার হাসপাতালে গেছেন। সেখানে প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”

এর আগে গত ২৮ আগস্ট সর্বশেষ তিনি একই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান। গত মাসেও শারীরিক কিছু জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে গুলশানের ফিরোজা বাসভবনে বিশ্রামে আছেন। চলতি বছরের শুরুর দিকে লন্ডনে চিকিৎসা গ্রহণের পর তিনি দেশে ফেরেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর