রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে লজ্জার কিছু নেই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
‘স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে লজ্জার কিছু নেই’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, অস্ত্র, লগি-বৈঠা দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায়, মানুষের মন জয় করা যায় না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, লগি-বৈঠার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিক, সেটাই আমরা চাই। সরকারের প্রতি অনুরোধ থাকবে- স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে লজ্জার কিছু নেই।

শনিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে নাগরিক কণ্ঠ বাংলাদেশ আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র নেই। এ বিষয়টি সারা পৃথিবীতে পরিষ্কার হয়ে গেছে। সে কারণে বিশ্ব সম্প্রদায় আজ বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। তারা চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটি যদি না থাকে তাহলে বাংলাদশের মুক্তিযুদ্ধ, রাষ্ট্রগঠন- সবকিছু অর্থহীন হয়ে যাবে। দেশ স্বাধীন হওয়ার পর বাকশাল কায়েম করা হয়েছিল। দেশে আবারও বাকশাল কায়েম করা হয়েছে, অলিখিত বাকশাল।’

ড. মঈন বলেন, ‘বিএনপির চলমান আন্দোলন সারা দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এটা শুধু আমাদের ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার গঠনের আন্দোলন। পৃথিবীতে দুইশ’র অধিক দেশ রয়েছে। গণতান্ত্রিক, অগণতান্ত্রিক কিংবা স্বৈরাচার। তবে কোনো দেশে দেখাতে পারবেন না, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এক লাখ মামলা আছে এবং ৪৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এই দেশে তাই হচ্ছে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর