বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হত্যাচেষ্টার ভিডিও আছে বলার পর ইমরান খানের মোবাইল চুরি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২২০ সময় দেখুন
হত্যাচেষ্টার ভিডিও আছে বলার পর ইমরান খানের মোবাইল চুরি


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে বিশাল জনসমাবেশে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছিলেন, তাকে হত্যার চেষ্টা চলছে। হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তিনি তার কাছে নিরাপদে রেখে দিয়েছেন। এই সমাবেশ থেকে ফেরার পথে বিমানবন্দরে চুরি হয়ে গেছে তার মোবাইল ফোন দুটি।

ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। তবে তিনি এও জানিয়েছেন, তিনি (ইমরান খান) যে ভিডিওর কথা বলেছেন, তা ওই ফোন দুটিতে পাওয়া যাবে না।

শাহবাজ অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। এই সুযোগে তার মোবাইল ফোন দুটি চুরি হয়ে গেছে।

এর আগে শিয়ালকোটের ওই সমাবেশে দেওয়া বক্তব্যে ইমরান খান দাবি করেন, তাকে হত্যার চেষ্টা চলছে। দেশের ভেতরে ও বাইরে বসে পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তিনি তার কাছে রেখে দিয়েছেন। প্রয়োজনে ভিডিওটি প্রকাশ করবেন।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর