রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের ওপর হামলা চালানো হয়েছিল: নুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪০ সময় দেখুন
হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের ওপর হামলা চালানো হয়েছিল: নুর


ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে নেতাকর্মীদের উদ্দেশে নুর বলেন, “হত্যা চেষ্টার উদ্দেশ্যে আমাদের ওপর বিনা উসকানিতে হামলা চালানো হয়েছিল।

তিনি বলেন, সেনাবাহিনী বলেছে, তাদের কোনো নির্দেশনা ছিল না। তাহলে কী ভারত বা কোনো জ্বীন এই নির্দেশ দিয়েছে?” নুর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের অভাবের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরও বলেন, “ঘটনার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”

নুরের ব্যক্তিগত চিকিৎসক জানান, নুর এখনও পুরোপুরি সুস্থ নন এবং সুস্থ হতে আরও ছয় মাস সময় লাগবে। তিনি বিদেশ যেতে চাইলেও শারীরিক অবস্থার কারণে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নেওয়া হয়েছিল।

নুরের আগমন উপলক্ষ্যে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নুরসহ অনেকে আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর