বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব

হরতাল সফলে নাগরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, আটক ৭ জন নেতাকর্মী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭ সময় দেখুন
হরতাল সফলে নাগরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, আটক ৭ জন নেতাকর্মী

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টা হরতাল সফলে নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু’র নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর সকালে উপজেলা যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি মিছিল নাগরপুর সদর বাজার, বাসস্ট্যান্ড ও টাঙ্গাইল আরিচা রোড এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিল হতে গ্রেফতারকৃত নেতারা হলো উপজেলা যুবদল সদস্য জি.এস সাদিকুর রহমান বাদল, মোহাম্মদ শরিফুল হক সবুজ, মো. রাকিবুল ইসলাম রাগবির, মোহাম্মদ সেলিম মিয়া, ভাদ্রা ইউনিয়ন যুবদল সদস্য মোহাম্মদ উজ্জ্বল মিয়া, মোহাম্মদ জাহিদ মিয়া, মো. আলী হোসেন সহ মোট ৭ জনকে আটক করে নাগরপুর থানা পুলিশ। কেন্দ্রীয় ও টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী যুবদল এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক সংক্রান্ত তথ্য প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এদিকে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনু্যায়ী সকল আন্দোলন কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে নাগরপুর উপজেলা বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে এবং মামলা না থাকা স্বত্বেও অনেক পদধারী নেতা কর্মসূচি পালনে অনিহা দেখাচ্ছে। ঠিক এই সময়ে আন্দোলনের হাল ধরতে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনের জনপ্রিয় নেতা টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু মামলা মাথায় নিয়ে তার নির্দেশনায় নাগরপুর উপজেলা যুবদল নেতৃবৃন্দরা এই বিক্ষোভ মিছিল করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর