বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

হাইতিতে নয়া প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩৬২ সময় দেখুন
হাইতিতে নয়া প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক

হাইতির সাবেক প্রেসিডেন্ট জোভেনিল মোসেকে গুলি করে হত্যার দুই সপ্তাহের মাথায় দেশটির নয়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যারিয়েল হেনরি।

ক্যারিবিয় দেশটিতে চলমান তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রাজধানী পোর্টো প্রিন্সে মঙ্গলবার (২০ জুলাই) শপথ নেন হেনরি। প্রয়াত প্রেসিডেন্ট মোসে স্মরণে ওই দিনই এক আনুষ্ঠানিক শোকসভাও অনুষ্ঠিত হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে কয়েকজন কূটনীতিক প্রেসিডেন্ট হিসেবে হেনরিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানালে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লাউডে জোসেফ জানিয়েছিলেন, জাতির ভালোর জন্য তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

৭১ বছর বয়সী সাবেক মন্ত্রী অ্যারিয়েল হেনরি পেশায় এক জন নিউরোসার্জন। রাজনৈতিক স্থিরতা ফিরিয়ে আনতে সমাজের বিরাজমান অসঙ্গতি নিয়ে কাজ করবেন বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন হেনরি।

প্রসঙ্গত, ৭ জুলাই নিজ বাড়িতে হাইতির প্রেসিডেন্ট মোসেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলিতে ফার্স্টলেডি গুরুতর আহত হন।

ওই হত্যাকাণ্ডের ব্যাপারে ফার্স্টলেডি বলেন, চোখের পলকে ঘাতকেরা ঘরে ঢুকে পড়ে। পরে বুলেট দিয়ে তারা মোসের বুক ঝাঁঝরা করে ফেলে। এমনকি, ঘাতকেরা তাকে একটা কথা বলারও সুযোগ দেয়নি।

এর আগে পুলিশ জানায়, প্রেসিডেন্টের ওই হত্যাকাণ্ডে অন্তত ২৮ জন জড়িত ছিলেন। এর মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং দুজন হাইতি বংশোদ্ভূত আমেরিকান।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর