সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

‘হাতের তালু দিয়ে আকাশ ঢাকার ব্যর্থ চেষ্টা করবেন না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
‘হাতের তালু দিয়ে আকাশ ঢাকার ব্যর্থ চেষ্টা করবেন না’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপিকে হাতের তালু দিয়ে আকাশ ঢাকার ব্যর্থ চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জনগণ অবিরাম মিথ্যাচার শুনতে শুনতে এখন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকালে সচিবালয়ে তিনি তার দফতরে ব্রিফিংকালে বিএনপির প্রতি এ আহ্বান জানান।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপির ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।

বিএনপিই এখন গভীর সংকটে আছে; কিন্তু বাংলাদেশ কোনো সংকটে নেই জানিয়ে বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক। নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরিচিকা। বিএনপির নেতারা এখন দিনের আলোতেই অমাবশ্যার অন্ধকার দেখে। কারণ তাদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।’

সরকার নাকি তারেক রহমানকে নির্বাসনে রেখেছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার তারেক রহমানকে নির্বাসনে রাখেনি, বরং সে নিজেই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। সেটা কি বর্তমান সরকারের আমলে? সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে- তা দেশবাসী জানে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গত নির্বাচনের আগেও বিএনপির ঐক্যের কিম্ভুতকিমাকার চেহারা দেশের মানুষ দেখেছে।’

ঐক্যের নামে বিএনপি ও তার শরীকদের মধ্যে লেজেগোবরে অবস্থা দেশের মানুষের স্মৃতি থেকে এখনও মুছে যাবার কথা নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একঘরে হয়ে বিএনপি আসলে এখন হতাশাগ্রস্ত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিবেকবান, শুভবুদ্ধি সম্পন্ন ও গণতন্ত্রকামী দেশপ্রেমিক কোনো নেতৃত্ব গণতন্ত্রের হন্তারক বিএনপির নেতৃত্বাধীন উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে সমর্থন করবে না। বিষয়টি বোঝার সক্ষমতাও তারা হারিয়েছে। কিন্তু বিএনপি না বুঝলেও জনগণ ঠিকই বোঝে।’

তিনি বলেন, ‘নিজ দলের মধ্যেই যাদের ঐক্য নেই তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কিভাবে? বিএনপি ও তার সমমানদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।’

ওবায়দুল কাদের সংশয় প্রকাশ করে বলেন, ‘বরং বিএনপি নির্বাচন দাবি করলেও নির্বাচনের মাঠ থেকে শেষ পর্যন্ত সরে যায় কি না তা নিয়ে দেশের মানুষ শঙ্কায় আছে। কারণ, বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায়। তাই তারা গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়।’

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom