রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘হামলার সমুচিত জবাব দেওয়া হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
‘হামলার সমুচিত জবাব দেওয়া হবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির কর্মসূচিতে হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৯ জুলাই) আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিতা করতে যেয়ে আমরা মিছিল-মিটিং করব আর আপনারা বাংলা কলেজ থেকে ইট মারবেন, পাথর মারবেন আর আমরা ছেড়ে দেব, এটা তো হবে না। ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ। আর কাউকে ছাড় দেওয়া যাবে না। গতকাল সারা দেশে আপনারা (ক্ষমতাসীনরা) যে অত্যাচার করেছে আমাদের ওপরে, সেই অত্যাচারের সমচিত জবাব আমরা দেব।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ভোটের অধিকার আদায় করে নেবে। ১৫ বছর আপনাদের অত্যাচার আমরা সয়েছি, এই অত্যাচার আর আমরা সইব না। দেশের জনগণ, বিএনপির নেতা-কর্মীরা জেল খাটতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, মিছিল করতে শিখেছে। আপনাদের অত্যাচার আর সহ্য করতে পারব না। আমরা অত্যাচারের জবাব দেব।’

‘হামলার সমুচিত জবাব দেওয়া হবে’

আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তি সৃষ্টি করছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘গতকাল লক্ষীপুরে আমাদের লোক মেরেছেন, আপনারা শান্তি মিছিলের নামে অশান্তি তৈরি করছেন। আমাদের মিটিংয়ে আমাদের মিছিলে কোনো রকম গোলোযোগ হয় না। আপনারা গোলযোগ তৈরি করতে চান। কেন? আমরা যেদিন মিছিল-মিটিং করি, আপনারা সেদিন দিয়েন না। আপনারা যেদিন করবেন, আমরা দেব না। আর তা না করে গোলোযোগ করাবেন.. এটা আর সহ্য করা হবে না।’

তিনি বলেন, ‘বিশাল রাস্তা, উপরে রোদ্র, নিচে উত্তপ্ত রাজপথ আর আওয়ামী লীগের অত্যাচার— এই তিনটা বাধা অতিক্রম করে আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এই তিনটি বাধা অতিক্রম করে আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এই তিনটা বাধা অতিক্রম করে আমাদের তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আমাদের কথা বলার অধিকার আদায় করতে হবে, আমাদের ভোটের অধিকার আদায় করতে হবে। এই বাংলাদেশ কারো করদ রাজ্য নয়, এই বাংলাদেশ এদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে।’

মির্জা আব্বাস বলেন, ‘আমি দেখলাম, কাদের সাহেব (ওবায়দুল কাদের) বলেছেন, সংবিধানের বাইরে আপনারা একচুল সরবেন না। খুব ভালো কথা কাদের সাহেব। আপনার কথায় আপনি স্থির থাকেন। আমরাও বলি, সংবিধানের বাইরে আমরাও এক পা যাবো না। সবার লক্ষ্য সংবিধান। খায়রুল হকের (এবিএম খায়রুল হক) সংবিধান না বাংলাদেশের সংবিধান। আমরা চাই অখন্ড সংবিধান। যে সংবিধানে কাটা ছাড়া করা হয় নাই। যে সংবিধান থেকে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে ওই সংবিধান আমরাও চাই না। আমরা চাই সেই সংবিধান যে সংবিধান বাংলাদেশের জনগণ তৈরি করেছিল।

একদফা দাবিয়ে আদায়ের এ কর্মসূচিতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী অংশ নিচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই পদযাত্রা রামপুরায় গিয়ে দক্ষিণ বিএনপির কাছে হস্তান্তর করবে। সেখান থেকে দক্ষিণ বিএনপি পদযাত্রাটি যাত্রাবাড়ি পর্যন্ত নিয়ে যাবে।’

উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদনী ফারুক, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন প্রমূখ বক্তব্য রাখেন।

বিএনপির এই পদত্রাকে ঘিরে ২০ কিলো মিটার সড়ক পথের বিভিন্ন স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর