বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হার-জিত রাজনীতির অংশ, সংখ্যার খেলা চলবে: মোদি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
হার-জিত রাজনীতির অংশ, সংখ্যার খেলা চলবে: মোদি


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে বর্তমান মেয়াদের শেষ মন্ত্রিসভার বৈঠক হয়েছে বুধবার (৫ জুন)। এদিন বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পেশ করেন। আর্জি জানিয়েছেন লোকসভা ভেঙে দেওয়ারও। রাষ্ট্রপতি তাকে শনিবার (৮ মে) পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। কারণ ওইদিনই  শপথ নিয়ে নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি।

বুধবার বর্তমান মেয়াদের শেষ মন্ত্রিসভা বৈঠকে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য ও তার এনডিএ জোটসঙ্গীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনারা সবাই খুব কঠোর পরিশ্রম করেছেন। আমরা গত ১০ বছর ধরে ভালো কাজ করেছি। আমরা তা চালিয়ে যাব।

নির্বাচনের ফলাফলকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করে মোদি বলেন, জয়-পরাজয় রাজনীতির অংশ৷ সংখ্যার খেলা চলবে।

প্রধানমন্ত্রী মোদির বিজেপি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে একাই পেয়েছিল ২৮২ আসন। পরেরবার অর্থাৎ ২০১৯ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০৩টি। এবার অবশ্য ২৪০টিতে থামতে হয়েছে বিজেপিকে। তাই বিজেপিকে এখন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সদস্যদের ৫৩টি আসনের ওপর ভর করে সরকার গঠন করতে হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর