বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হিজাব না পরায় সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন না ইরানের প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
হিজাব না পরায় সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন না ইরানের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে হিজাব আইনভঙ্গের অভিযোগে গ্রেফতার মাহশা আমিনি (২২) নামের এক তরুনী পুলিশ হেফাজতে মারা যাওয়ায় দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর চলমান এ হিজাববিরোধী বিক্ষোভে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ পরিস্থিতে বিতর্ক আরও উসকে দিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হিজাব না পরায় সংবাদমাধ্যম সিএনএনের আন্তর্জাতিক বিভাগীয় প্রধান ক্রিস্টিয়ান আমানপোর’কে সাক্ষাৎকার দেননি তিনি।

সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, আমানপোরের সঙ্গে নিজের পূর্বনির্ধারিত সাক্ষাৎকার বাতিল করেন ইরানের প্রেসিডেন্ট। এদিন নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেওয়ার পাশাপাশি আমানপোরকে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল তার।

তবে সাক্ষাৎকার শুরু হওয়ার আগে আমানপোরকে প্রেসিডেন্টের এক সঙ্গী জানান, সাক্ষাৎকার চলাকালীন তাকে হিজাব পরার অনুরোধ জানিয়েছেন রাইসি। কিন্তু এ প্রস্তাব অস্বীকার করে আমানপোর জানান, এই অনুরোধ রাখা সম্ভব নয়। এরপরই রাইসি জানান, তিনি সাক্ষাৎকার দেবেন না।

হিজাব না পরায় সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন না ইরানের প্রেসিডেন্ট

টুইটারে আমানপোর লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। বর্তমানে তিনি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় অংশ নিতে নিউ ইয়র্কে আছেন। প্রায় এক সপ্তাহের পরিকল্পনা এবং আট ঘণ্টা ধরে স্টুডিও প্রস্তুতির পর আমরা সাক্ষাৎকারের জন্য তৈরি ছিলাম। কিন্তু প্রেসিডেন্ট সাক্ষাৎকার দেননি। যেহেতু ইরানে হিজাববিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং এতে মানুষ মারা যাচ্ছে, ফলে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে তার কথা বলাটা গুরুত্বপূর্ণ ছিল।

আরও পড়ুন : ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত ৫০

আমানপোর দাবি করেছেন, তিনি সাবেক ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সাক্ষাৎকার নিয়েছিলেন, কিন্তু সে সময় তাকে হিজাব দিয়ে মাথা ঢাকতে হয়নি। এমনকি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদানিজাদের সাক্ষাৎকার নেওয়ার সময়ও মাথা ঢাকেননি ক্রিস্টিয়ান আমানপোর।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর