বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

‘হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
‘হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো’


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: নতুন করে আফগানিস্তান দখল করার পর তালেবান জানিয়েছিল, তারা বদলে গেছে। আদতে কী বদলেছে? দিন যত যাচ্ছে, ততই অনেকটা স্পষ্ট হচ্ছে, তারা যে বদলে যাওয়ার দাবি করেছে, তা যেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। মূলত বদলায়নি মনে হচ্ছে।

দেশটিতে নারীদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণই বলে দিচ্ছে তালেবান আসলে তালেবানই রয়ে গেছে। সরকারে নারীদের কোনো অংশগ্রহণ নেই; নারীদের ক্রিকেটে নিষেধাজ্ঞা দেওয়া; নারী অধিকার ক্ষুণ্ন হচ্ছে বিভিন্ন নীতিতে।

তালেবানের এক কর্মকর্তা আফগানিস্তােনের নারীদের অধিকারের কথা বলতে গিয়ে হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো বলে বিরুপ মন্তব্য করেছেন। তালেবানের ওই সদস্যের এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেকেই নিন্দা জানাচ্ছেন। খবর দ্যা ইন্ডিপেনডেন্টের।

তালেবানের ওই সদস্য বলেন, ‘আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা নারীরা হলো ‘কাটা তরমুজ’।

বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। আপলোডের পরপরই প্রচুর সংখ্যক মানুষ এটি দেখেন এবং শেয়ারও করেন।

 

১৯৯৬ থেকে ২০০১ সালে আফগানিস্তানে তালেবানের শাসনকালে নারীদের অধিকারের বিষয়গুলো ক্ষুন্ন হওয়ার বিস্তর অভিযোগ আছে আন্তর্জাতিক মহলে। এবারও তালেবানের নতুন সরকারে উচ্চ পর্যায়ে ঠাঁই হয়নি নারীদের। যদিও তালেবান নারী ও শিশুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও আন্দোলন করছেন আফগান নারীরা। এর মাঝেই তালেবানের কর্মকর্তার এমন মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর