শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

৪৮ তম বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুর ১২ টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি। ভারত হিলি ক্যাম্পের কমান্ডার অনিল কুমারের হাতে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম ৫ প্যাকেট মিষ্টি উপহার দেন। এসময় সেখানে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার অহিদুল ইসলাম জানান,আজ ৪৮ তম বিজিবি দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হলো।

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর