মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

হেরাতের চার স্থানে চারটি মরদেহ ঝুলিয়ে রেখেছে তালেবান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ সময় দেখুন
হেরাতের চার স্থানে চারটি মরদেহ ঝুলিয়ে রেখেছে তালেবান


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আফগানিস্তানের হেরাত শহরে চার ব্যক্তির মরদেহ ঝুলিয়ে রেখেছে তালেবান। রোববার (২৫ সেপ্টেম্বর) হেরাতের চারটি স্থানে চার মরদেহ ঝুলে থাকতে দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলো।

হেরাত শহরের এক তালেবান কর্মকর্তা আফগানিস্তানের প্রধান টেলিভিশন নেটওয়ার্ক টলো নিউজকে জানান, ওই চার ব্যক্তির বিরুদ্ধে এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ ছিল। তালেবানদের সঙ্গে লড়াইয়ে অপহরণকারীরা নিহত হয়েছে।তালেবান জানিয়েছে, অন্যান্য অপহরণকারীদের শিক্ষা দিতে চৌরাস্তায় মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

বার্তাসংস্থা এপির খবরে বলা হয়, শহরের ঠিক মধ্যভাগে ক্র্যাঙ্কে একটি মরদেহ ঝুলে থাকতে দেখা গেছে। স্থানীয় দোকানদার ওয়াজির আহমেদ সিদ্দিকি এপিকে বলেন, তালেবানরা শহরে চারটি মরদেহ নিয়ে এসেছিল। একটি মরদেহ শহরের মধ্যভাগে ঝুলানো হয়। বাকি তিনটি অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়।

যদিও তালেবানের দাবি বা ওই চার ব্যক্তি কিভাবে নিহত হলেন এ সম্পর্কিত তথ্যগুলো নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি বলেও উল্লেখ করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থাগুলো।

টলো নিউজ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যবসায়ীর ছেলে এবং ব্যবসায়ী নিজে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে ব্যবসায়ীর আত্মীয়রা টলো নিউজকে জানিয়েছেন, হেরাতে নিজস্ব পেট্রল স্টেশন থেকে অপহরণের শিকার হন ওই ব্যবসায়ীর ছেলে।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে জানা গেছে, হেরাতে অপহরণ নিয়মিত ঘটনা। ওই প্রদেশে অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom