বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট এখন আরও সহজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৯৪ সময় দেখুন
হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট এখন আরও সহজ


ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও জাদুকরী করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে চারটি নতুন ফিচার। গ্রুপ চ্যাটের বিশৃঙ্খলা দূর করে যোগাযোগকে আরও সহজ ও সুরক্ষিত করতেই এই আপডেটগুলো আনা হয়েছে। নতুন এই ফিচারগুলোর কল্যাণে ব্যবহারকারীরা দারুণ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন:

স্থায়ী পিন মেসেজ (Permanent Pins)

এতদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বোচ্চ চারটি মেসেজ একটি নির্দিষ্ট সময়ের জন্য পিন করে রাখা যেত। কিন্তু নতুন ফিচারের ফলে এখন থেকে গ্রুপের যেকোনো গুরুত্বপূর্ণ বার্তা, নিয়মাবলি বা প্রয়োজনীয় তথ্য সময়সীমার ঝামেলা ছাড়াই চিরদিনের জন্য পিন করে রাখা যাবে। ফলে বারবার মেসেজ পিন করার ঝামেলা আর পোহাতে হবে না।

সুবিধাজনক চ্যাট হিস্ট্রি শেয়ার

গ্রুপে নতুন কোনো সদস্য পরে যুক্ত হলে তাঁর সঙ্গে আগের আলোচনা বা সাম্প্রতিক চ্যাট হিস্ট্রি শেয়ার করা এখন পানির মতো সহজ। সাধারণত গ্রুপে কাউকে যোগ করার সময় হিস্ট্রি শেয়ার করতে ভুলে গেলে তা আর ফিরিয়ে আনার উপায় থাকত না। তবে এখন অ্যাডমিন বা ম্যানেজাররা সদ্য যোগ দেওয়া সদস্যের নামের ওপর ট্যাপ করে খুব সহজেই সাম্প্রতিক কথোপকথন শেয়ার করতে পারবেন। এই চ্যাটও সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।

মেনশন ও রিপ্লাই ফিল্টার

বড় ও ব্যস্ত গ্রুপে মেসেজের ভিড়ে নিজের ট্যাগ বা মেনশন খুঁজে পাওয়ার সমস্যা দূর করতে যুক্ত করা হয়েছে বিশেষ মেনশন ফিল্টার। এই ফিল্টার ব্যবহার করলে চ্যাট উইন্ডোতে কেবল সেই মেসেজগুলোই হাইলাইট হবে যেখানে আপনাকে নির্দিষ্টভাবে ট্যাগ করা হয়েছে। ফলে কোনো গুরুত্বপূর্ণ কথোপকথন বা আপডেট মিস হওয়ার আশঙ্কা থাকবে না।

এক্সক্লুসিভ ‘গ্রুপ স্ট্যাটাস’

‘গ্রুপ স্ট্যাটাস’ নামের নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের স্ট্যাটাস আপডেট সমস্ত কনট্যাক্টের সঙ্গে না শেয়ার করে কেবল নির্দিষ্ট কোনো গ্রুপের সদস্যদের সঙ্গেই শেয়ার করতে পারবেন। সাধারণ স্ট্যাটাসের মতোই এই ছবি বা ভিডিও ২৪ ঘণ্টা পর নিজে থেকেই মুছে যাবে এবং গ্রুপের অন্যান্য সদস্যরা এতে রিঅ্যাক্ট করার পাশাপাশি নিজেদের স্ট্যাটাসও যুক্ত করতে পারবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর