রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

হয়রানি মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ‘যৌন হয়রানি প্রতিরোধ আইন’ প্রণয়নের দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
হয়রানি মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ‘যৌন হয়রানি প্রতিরোধ আইন’ প্রণয়নের দাবি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষ্যে জেন্ডার প্ল্যাটফর্মের পদযাত্রা’

যৌন হয়রানি মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘যৌন হয়রানি প্রতিরোধ আইন’ প্রণয়ন এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসন বিষয়ক আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের দাবি জানিয়েছে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশের নেতৃবৃন্দ। আজ ২৫ নভেম্বর ২০২১ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষ্যে জেন্ডার প্ল্যাটফর্মের উদ্যোগে রাজধানীর আসাদ অ্যাভিনিউ এলাকায় পদযাত্রা থেকে বক্তারা এ দাবি জানান।

“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এ স্লোগানে পদযাত্রা কর্মসূচিতে আওয়াজ ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স, ফেয়ারওয়্যার ফাউন্ডেশন, কর্মজীবী নারী, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ), বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন এবং মনডিয়াল এফএনভি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পদযাত্রা কর্মসূচি থেকে নেতৃবৃন্দ যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালে প্রদানকৃত হাইকোর্টের নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা; কর্মস্থলে যাতায়াতের পথে এবং সমাজে নারী শ্রমিকের যৌন হয়রানি থেকে সুরক্ষা প্রদান নিশ্চিত করা, যৌন হয়রানি মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘যৌন হয়রানি প্রতিরোধ আইন’ প্রণয়ন এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসন বিষয়ক আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের দাবি জানান।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর