আন্তর্জাতিক ডেস্ক
মাদাগাস্কারের পুলিশ মন্ত্রী সের্গে গেলে বলেছেন, তাকে বহনকারী হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হওয়ায় তিনি ১২ ঘণ্টা সাঁতার কেটেছিলেন।
মাদাগাস্কারের ওই মন্ত্রী দেশটির উত্তর-পূর্বাঞ্চলের এক দ্বীপের উপকূলে এমন অভিজ্ঞতার শিকার হন।
বিবিসির খবরে বলা হয়, মন্ত্রীর নেতৃত্বে একটি দল সোমবার রাতে দেশের উত্তর-পূর্বে একটি জাহাজডুবির স্থান পরিদর্শন করতে যাচ্ছিল। ২০ ডিসেম্বর সমুদ্রে মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারে মন্ত্রীর সঙ্গে ছিলেন আরও এক পুলিশ কর্মকর্তা। তারা দুজনই হেলিকপ্টারটি থেকে বের হয়ে সাঁতরে সাগর পাড়ি দিয়ে নিকটবর্তী শহর মাহামবোতে পৌঁছান। প্রাণ বাঁচাতে দুজন ১২ ঘণ্টা সমুদ্রে সাঁতার কাটেন।
ডাঙ্গায় ফিরে এসে মন্ত্রী বলেন, তার মৃত্যুর সময় এখনও আসেনি।
সারাবাংলা/আইই