সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

১৯৮৮ সালে আমার মার্কা ছিল সাইকেল: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ সময় দেখুন
১৯৮৮ সালে আমার মার্কা ছিল সাইকেল: মির্জা ফখরুল


ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রজীবনের রাজনীতি, স্বাধীনতা-পরবর্তী সময়ের সংগ্রাম এবং ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন নিয়ে স্মৃতিচারণ করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

পোস্টে মির্জা ফখরুল লিখেন, ‘আমি ছাত্রজীবনে রাজনীতি করেছি। ১৯৬৯ সালের আন্দোলনে সরাসরি জড়িত ছিলাম। আমার পরিবার রাজনীতি করলেও নিজের যোগ্যতায় নিজের জায়গা নিজে করে নিতে চেয়েছি। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশেও শুরু করেছি রুট লেভেল থেকে।’

তিনি জানান, ঠাকুরগাঁওয়ের ওয়াহিদের একটি স্ট্যাটাস তার স্মৃতিকে আরও উসকে দিয়েছে। ফখরুল লিখেন, ‘ওয়াহিদ তখন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পৌরসভার উন্নয়নের জন্য চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। আল্লাহর রহমতে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম।’

নিজের রাজনৈতিক যাত্রার একটি উল্লেখযোগ্য দিক তুলে ধরে তিনি আরও লিখেন, ‘১৯৮৮ সালের পৌরসভা নির্বাচনে আমার মার্কা ছিল সাইকেল। সেই স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ওয়াহিদকে ধন্যবাদ।’

মির্জা ফখরুলের এ পোস্টটি রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে, বিশেষত তার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও তৃণমূল অভিজ্ঞতার প্রসঙ্গ নতুন করে উঠে আসায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর